প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ

কাউখালীতে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ২৫ এপ্রিল, ২০২৬, ১১:৫৭ এএম
কাউখালীতে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের খেলা উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল ৮টায় উপজেলার সরকারি কেজি ইউনিয়ন বালক বিদ্যালয় মাঠে বালক ও বালিকাদের অংশগ্রহণে এই খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সবুজ কান্তি সিকদার, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ফকির। টুর্নামেন্টে উপজেলার ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় পারসাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল কচুয়াকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দলকে ট্রাইবেকারে ৪-৩ গোলে পরাজিত করে দিনের অন্য খেলায় কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল কচুয়াকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দলকে ১-০ গোলে পরাজিত করে। খেলা পরিচালনা করেন মোঃ রাজু।

আপনার জেলার সংবাদ পড়তে