কালীগঞ্জে সোহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ২৫ এপ্রিল, ২০২৬, ১২:২৪ পিএম
কালীগঞ্জে সোহান স্মৃতি  ক্রিকেট টুর্নামেন্টের  উদ্বোধন

ঝিনাইদহের কালীগঞ্জে সোহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।  শুক্রবার বেলা ৩টায় সরকারী নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি  ঝিনাইদহ ৪ আসনের এমপি মাওলানা আবু তালিব। উদ্বোধনী প্রথম দিনের খেলাতে অংশ নিয়েপৌরসভার এক নম্বর ওয়ার্ড ক্রিকেট দল সুপার ওভারে ৮ নম্বর ওয়ার্র্ড ক্রিকেট  দলকে পরাজিত করে।  শুরুতেই মাঠে উপস্থিত হয়ে বেলুন উড়িয়ে টুর্নামেন্ট উদ্বোধন করেন প্রধান অতিথি এমপি আবু তালিব। টচে জিতে ব্যাট করতে নেমে পৌরসভার ১নং ওয়ার্ড ক্রিকেট দল ১৫ ওভারে ১১১ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ৮ নং ওয়ার্ড ক্রিকেট দলও সবকটি উইকেট হারিয়ে ১১১  রান করায় খেলার জয় পরাজয় গড়াই সুপার ওভারে। এ ওভারে দূদান্ত খেলে জয় তুলে নেয় ১নং ওর্য়াড ক্রীকেট দল। বিজয়ী দলের তন্ময় ৩৩ রান ও ২ ইউকেট লাভ করায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়। খেলার আম্পায়ারের দায়িত্ব ছিলেন শাহিন হোসেন ও আলতাফ হোসেন। স্কোরার কার্তিক  ভট্টাচার্য ও ধারাভার্ষে  ছিলেন রবিউল ইসলাম।  টুর্নামেন্ট আয়োজক কমিটি ও শহীদ সোহান স্মৃতি ফাউন্ডেশনের  ব্যবস্থাপক  আরিফুজ্জামান আকাশ জানান, এ টুর্নামেন্টে মোট ৮ টি দল অংশ গ্রহন করছে। আজকের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জামায়াতী ইসলামের থানা আমির আব্দুল হক, শিবিরের এম ইউ কলেজ শাখার হুসাইন আহম্মেদ সহ অন্নান্য সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে