দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এক রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৭ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত দিঘলিয়া উপজেলা চৌরাস্তা মোড়ে জামায়াতের নিজস্ব কার্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠিত এ শিক্ষাশিবিরের উদ্বোধন করেন দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা এমরান হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা কবিরুল ইসলাম, সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, খুলনা জেলা জামায়াতে ইসলামীর বায়তুল মাল সেক্রেটারি হাফেজ আমিনুল ইসলাম, খুলনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস। আরও উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, সহকারী সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা শহীদুল্লাহ্, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা অফিস সেক্রেটারি মোঃ মুজাহিদুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিঘলিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ সাইফুল্লাহ মানসুর, দিঘলিয়া সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা দেলোয়ার হোসেন আজাদী প্রমুখ। প্রধান অতিথি বলেন আল্লাহর দেওয়া বিধান কুরআনের আলোকে নিজেদের জীবনকে তৈরি করতে হবে। ইসলামের রঙ্গে রঙ্গিন হয়ে বলিষ্ঠ নেতৃত্ব দিতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকে আরো বেগবান করতে হবে। জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চায়। তিনি বলেন এদেশের ভোটাররা জামায়াতকে ভোট দিয়ে বিজয়ী করেছিল। কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ভোটের ফলাফল পালটে দিয়ে এ সরকার ক্ষমতায় এসেছে। আওয়ামী ফ্যাসীস্ট সরকার ও বর্তমান যারা ক্ষমতায় এসেছে তাদের মধ্যে আসলে কোনো পার্থক্য নেই।