বাজিতপুরে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত ৪, অভিযোগ দায়ের

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৫ এপ্রিল, ২০২৬, ০৬:৩০ পিএম
বাজিতপুরে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত ৪, অভিযোগ দায়ের

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে মিলন মিয়া ও তার ছোট ভাই বকুল মিয়ার বাড়িতে আজ শনিবার সকাল ১১ টার দিকে অর্তকিত ভাবে বাবুল মিয়া, শামসু আহাম্মদ, রুবেল, হারুন সহ ৮-৯ জন লোক দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে হামলা চালালে মহিলা সহ আহত হয়েছেন ৪ জন। গুরুতর আহত বকুল মিয়া (৪৫) কে বাজিতপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া সুরমা আক্তার (৩৫), মাসু বানু (৫৫) কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় বাবুল মিয়া শামসু মিয়া সহ ৮-৯ জন লোক বকুল মিয়া ও মিলন মিয়ার দুটি ঘর কুপিয়েছে। এতে তাদের নগদ টাকা, স্বর্ণালঙ্কার সহ অন্তত কয়েক লক্ষ টাকা ক্ষতি সাধন করেছে বলে থানায় অভিযোগ দায়ের করেন। অন্যদিকে বাবুল মিয়ার লোক জনও মিলন মিয়ার বিরুদ্ধে থানায় অপর একটি অভিযোগ দায়ের করেন। বাজিতপুর থানার এএসআই রুবেল জানান, দুটি পক্ষই আলাদা ভাবে দুটি অভিযোগ দায়ের করেন।

আপনার জেলার সংবাদ পড়তে