বরিশাল জেলা রেডক্রিসেন্টের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বরিশাল জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক আকন কুদ্দুসুর রহমান। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. আশরাফ আলম এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করেছেন। আকন কুদ্দুসুর রহমান রেড ক্রিসেন্টের দায়িত্ব পাওয়ায় সুশীল সমাজসহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দরা অভিনন্দন জানিয়েছেন। তাদের ভাষ্য, একজন সৎ ও যোগ্য মানুষ রেড ক্রিসেন্টের দায়িত্ব পেয়েছেন। যা দেশের ক্রান্তিকালে কাজে লাগবে। আকন কুদ্দুসুর রহমান বরিশাল জেলা পরিষদের প্রশাসকের পাশাপাশি কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক (বরিশাল বিভাগ) হিসেবে দায়িত্ব পালন করছেন।