ফেসবুকে চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২৬, ০২:১৯ পিএম
ফেসবুকে চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ

এলাকায় নানামুখী উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা দেয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি মহল ফেক আইডি দিয়ে ওই চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে। এ ঘটনার প্রতিবাদে রবিবার (২৬ এপ্রিল) দুপুরে বিএনপি নেতা ও বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সম্ভ্রাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ নজরুল ইসলাম বুলবুল চোকদার থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। নজরুল ইসলাম বুলবুল চোকদার বলেন, একটি মহল আমার জনপ্রিয়তায় ঈর্শান্বিত হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ২৫ এপ্রিল রাতে আমার ছবি ব্যবহার করে "ইনকিলাব জিন্দাবাদ" নামের একটি ফেসবুক আইডির মাধ্যমে আমার বিরুদ্ধে বিভিন্ন কু-রুচিপূর্ন কথাবার্তা লিখে পোষ্ট করে।

তিনি আরও বলেন, অজ্ঞাতনামা ব্যক্তিরা আমাকে সমাজে হেয়প্রতিপন্ন করার জন্য আমার ছবি ব্যবহার করে আপত্তিকর মনগড়া মিথ্যে অপপ্রচারের জন্য এ পোষ্ট করেছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে এই ফেক আইডি ব্যবহারকারীকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি করছি। বিএনপি নেতার সাধারণ ডায়েরী করার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল বলেন,  তথ্য প্রযুক্তির মাধ্যমে ওই আইডি ব্যবহারকারীর পরিচয় জানার জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে জিডির কপি পাঠানো হয়েছে। আইডি ব্যবহারকারীর পরিচয় শনাক্তের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে