পিরোজপুরের কাউখালী উপজেলার ৫নং শিয়ালকাঠী ইউনিয়নের ২নং ওয়ার্ডের শিয়ালকাঠি চৌরাস্তায় মরহুম নীলু কাজের বসত ঘরে আগুন লেগে বাড়িসহ বাড়ির ভিতরে থাকা প্রায় ৭ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অত্র ইউনিয়নের সাবেক মেম্বার বেলায়েত কাজী জানান, আমার ভাইয়ের বাড়িতে গত শনিবার বিকাল ৫.৩০ মিনিটের সময় আমার ভাইয়ের স্ত্রী রোকেয়া খানম ঝুমুর ও তার মেয়ে আসমা বাড়ির ভিতরে ছিল হঠাৎ তারা রান্না ঘরে আগুন দেখতে মুহূর্তের মধ্যে সে আগুন বাড়ির চারিদিক ছড়িয়ে পড়ে। ঘরের মালামাল সহ সম্পূর্ণ ঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে কাউখালী ফায়ার সার্ভিস দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান জানান, ফায়ার সার্ভিস তারা জানিয়েছে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে এই আগুনের ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাপ জানিয়ে জেলা প্রশাসককে আমরা অবহিত করেছি।