হবিগঞ্জের মাধবপুরে মাধবপুরে খুচরা সার বিক্রেতাদের অন্তর্ভূক্ত কর নতুন সার ডিলার নিয়োগের দাবিতে স্থানীয় সংসদ সদস্য এস.এম.ফয়সল ও উপজেলা নিবার্হী কর্মকর্তা বরাবরে স্বারক লিপি প্রদান করেছেন সা বিক্রেতারা। রবিবার দুপুরে উপজেলা খুচরা সার বিক্রেতা সমিতির সভাপতি আব্দুল জলিলের নেতৃত্বে ব্যবসায়ীরা উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেমের কাছে এ স্বারক লিপি প্রদান করেন। এ সময় আব্দুল জলিল বলেন ২০০৯ সালে ৩০ হাজার টাকা জমাদানের মাধ্যমে সারা দেশে ৪৪ হাজার খুচরা সার বিক্রেতা প্রান্তিক কৃষকের মধ্যে সার ও কৃষি উপকরণ বিক্রি করার অনুমোন পায়।কিন্তু ২০২৫ সালের ১৩ নভেম্বর আমাদের বাদ দিয়ে নতুন করে সার বিক্রেতা নিয়োগ করার লক্ষে একটি বৈষম্য মূলক নীতিমালা সরকার প্রননয়ন করেন। যা ৪৪ হাজার সার বিক্রেতা পরিবার পরিজন নিয়ে সমস্যায় পড়ে যাবে। তাই আমাদের অন্তভর্’ক্ত করে নতুন করে একটি সার ডিলার নিয়োগ ও বিতরণ নীতিমালা প্রননয়ন করার দাবি জানাই। একই দাবিতে তারা হবিগঞ্জ-৪(মাধবপুর-চুনারুঘাট)আসনের সংসদ সদস্য এস.এফ.ফয়সলের কাছে স্বারকলিপি প্রদান করেন।