জিয়ানগরে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২৬, ১১:২২ এএম
জিয়ানগরে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় ছেলে এবং মেয়ে গ্রুপ ভিত্তিক খেলায় অংশগ্রহণ করে উপজেলার বিভিন্ন স্কুল। রবিবার ( ২৬ এপ্রিল) জিয়ানগর সরকারী ডিগ্রী কলেজ মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ খেলা সকাল থেকে বিকেল পর্যন্ত গড়ায়। ফাইনাল খেলাকে কেন্দ্র করে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও উপস্থিত স্থানীয় দর্শকদের মাঝে ছিল যেমন টানটান উত্তেজনা তেমনি উৎসবমুখর পরিবেশ। মাঠজুড়ে দর্শকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। মাঠে খুঁদে খেলোয়াড়রা তাদের নৈপুণ্যে দর্শনের মাধ্যমে উপস্থিত দর্শকদের মন জয় করতে পেরেছেন বলে জানিয়েছেন খেলা দেখতে আসা দর্শকরা। ফাইনাল খেলাটিতে পুরুষ গ্রুপে লাহুরি বোর্ড বালিপাড়াকে হারিয়ে এবং মহিলা গ্রুপে পাড়েরহাট চড়সাঈদখালিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সভাপতি ফরিদ আহমেদ, জামায়াতের আমির মাওলানা আলী হোসেন, বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ভাই-চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহিদুল ইসলাম ইসলাম প্রেসক্লাব সভাপতি খান নাসির উদ্দিন সহ উপজেলা কৃষি কর্মকর্তা, মোঃ মনিরুজ্জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবু জাফর সহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দল এবং সেরা খেলোয়ারদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে