গাবতলীতে পড়া বট গাছের চাপায় মুদির দোকানীর মৃত্যু

এফএনএস (মো: আমিনুর ইসলাম; গাবতলী, বগুড়া): | প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২৬, ০১:৫৯ পিএম
গাবতলীতে পড়া বট গাছের চাপায় মুদির দোকানীর মৃত্যু

বগুড়ার গাবতলী উপজেলা সুখানপুকুর ইউনিয়নের লাঠিগঞ্জ বাজার নামক এলাকায়  কালবৈশাখী ঝড়ে বটগাছ ভেঙে পড়ে মুদি দোকানী উমা চন্দ্র (৫২ ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।  নিহত উমা চন্দ্র উপজেলার নেপালতলী ইউনিয়নের চকরাধিকা পশ্চিম পাড়া গ্রামের পিতা মৃত কালিদাসের ছেলে।  রোববার (২৬ এপ্রিল) রাতে উমা চন্দ্র লাঠিগঞ্জ বাজারে তার মুদি দোকানে ঘুমিয়ে ছিলেন।  রাত ৩ টায় সময় কালবৈশাখী ঝড়ে তার পাশে থাকা একটি বটগাছ ভেঙ্গে তার দোকানের পর পড়ে সেখানেই উমা চন্দ্রর মৃত্যু হয়। সংবাদ পেয়ে স্থানীয় লোকজন গাবতলী উপজেলার ফায়ার সার্ভিসে সংবাদ দয়। রাতেই ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে মৃত্যু উমা চন্দ্রকে কে তার দোকান ঘরের ভিতর থেকে উদ্ধার করে। গাবতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবু মুসা ও এস,আই মোঃ মোজাহিদুল ইসলাম মন্ডল সঙ্গীয় ফোর্স উমা চন্দ্রর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ও ঘটনাস্থল পরিদর্শন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে