কিশোরগঞ্জ সদর উপজেলার শোলাকিয়া, বাগপাড়া, আতকাপাড়া ও কলাপাড়ার কৃষকের শতশত হেক্টর জমি - শুখনি বিল, কচ্ছুয়ার বিল, চিনাকান্দি বিল, মেয়াকোনা বিল সহ অনান্য বিলে জলাবদ্ধতার হাত থেকে ফসল রক্ষায় নকশা অনুযায়ী পুরাতন (উদ্দেয়ার খাল) পুণ: খননের দাবিতে মানববন্ধন করেছে চার গ্রামের কৃষক ও এলাকাবাসী। ২৭ এপ্রিল সোমবার সকালে কলাপাড়া রেলক্রসিং সংলগ্ন খালপাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী উক্ত মানববন্ধনে কলাপাড়ার আব্দুস সালাম, বাগপাড়ার মিজানুর রহমান, শোলাকিয়ার মহরম আলী ও সিরাজ উদ্দিন, আতকা পাড়ার শাহজাহান, মহিনন্দ ইউনিয়নের মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার সহ বাগপাড়া, আতকাপাড়া ও কলাপাড়া সহ আশেপাশের ক্ষতিগ্রস্থ কৃষক ও এলাকাবাসী তাদের দু:খ কষ্টের কথা বক্তব্যের মাধ্যমে প্রকাশ করে। র্ম র্ম রায় বলেন, মানববন্ধন শেষে সদর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বরাবরে একটি স্মারক লিপি প্রদান করেন কৃষকরা।