খুলনায় সন্ত্রাসী হামলার নিন্দায় দাকোপ প্রেসক্লাবের বিবৃতি

এফএনএস (কে, এম, আজগর হোসেন ছাব্বির: দাকোপ, খুলনা) : | প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২৬, ০৩:৩১ পিএম
খুলনায় সন্ত্রাসী হামলার নিন্দায় দাকোপ প্রেসক্লাবের বিবৃতি

খুলনা প্রেসক্লাবে হামলা এবং সাংবাদিকদের হুমকির ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন দাকোপ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন প্রেসক্লাবের সভাপতি শামীম হোসেন, সাবেক সভাপতি মহিদুল ইসলাম ভূইয়া শিপন, শচীন্দ্রনাথ মন্ডল, গোবিন্দ বিশ্বাস, সাধারণ সম্পাদক জি.এম রেজা, সহ সভাপতি স্বাপন কুমার রায়, আজগর হোসেন ছাব্বির, সাবেক সম্পাদক মোজাফ্ফার হোসেন, সাবেক সহ সভাপতি জুবায়ের রহমান লিংকন, কুমারেশ বিশ্বাস, সহ সম্পাদক গাজি আবুল বাশার, সাবেক সহ সম্পাদক দীপক কুমার সরদার, কোষাধ্যক্ষ বিধান চন্দ্র ঘোষ, সাবেক কোষাধ্যক্ষ খান মনিরুল ইসলাম মনি, দপ্তর সম্পাদক প্রবীর রায় বাপ্পি, সাবেক দপ্তর সম্পাদক পারুল বেগম, সদস্য জাহিদুর রহমান সোহাগ, জয়ন্ত রায়, দীপক রঞ্জন রায়, তুষার দাস, জি.এম আজম, মামুনুর রশীদ, রুহুল আমীন, মজনুর রহমান ফকির, গাজি সরোয়ার হোসেন প্রমুখ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন প্রেসক্লাব অভ্যান্তরে সন্ত্রাসীরা যেভাবে ঢুকে সাংবাদিকদের উপর হামলা করার দৃঃসাহস দেখিয়েছে এটা কোনভাবেই মেনে নেওয়া যায়না। নিজেদের ক্লাবে সাংবাদিকরা নিরাপত্তা হীনতায় থাকলে এর দ্বায় প্রশাসন এড়াতে পারেনা। অবিলম্বে ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি দাবী জানানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে