কলাপাড়ায় কৃষকদের বিক্ষোভ সমাবেশ

এফএনএস (মিলন কর্মকার রাজু; কলাপাড়া, পটুয়াখালী) : | প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২৬, ০৩:৫৩ পিএম
কলাপাড়ায় কৃষকদের বিক্ষোভ সমাবেশ

ধানের লাভজনক দাম, ধান ব্যবসায়ীদের সিন্ডিকেট বন্ধ , প্রতিটি ইউ সমিতি কলাপাড়া উপজেলা শাখার সভাপতি জিএম মাহবুব'র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার প্রচার ও  প্রকাশনা সম্পাদক নয়নাভিরাম গাইন, বাংলাদেশ কৃষক সমিতির নীলগঞ্জ ইউনিয়ন তিন  নং ওয়ার্ড শাখার যুগ্ম আহবায়ক আব্দুল হক গাজী ও সদস্য আলতাফ গাজী।  সমাবেশে বক্তারা বলেন,বর্তমানে কৃষকদের এক কেজি ধান ফলাতে ব্যয় করতে হয় ৩০ থেকে ৩২ টাকা। কিন্তু মধ্যসত্ত্বভোগী দালাল শ্রেণী সেই ধানকে সিন্ডিকেটের মাধ্যমে প্রতি কেজি ক্রয় করে ১৬ থেকে ১৮ টাকায়। এরপরে তেল সংকটের কারণে ধান কাটায় হারভেস্টার মেশিন মালিকরা সিন্ডিকেট করে এক কানি জমিতে মূল্য নির্ধারণ করছে ১৬ থেকে ১৮ হাজার টাকা। যা আগের বছরের তুলনায় ৬ হাজার টাকা বেশি। সবকিছু মিলিয়ে বোরো মৌসুমে কৃষকরা জমিতে যে টাকা খরচ করেছে তা তোলা তাদের পক্ষে অসম্ভব। এমতাবস্থায় সরকার কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের মাধ্যমে ধান ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দিয়ে কৃষকদের বাঁচানোর আহ্বান জানান।  এছাড়াও কলাপাড়ার খাল, স্লুইস গেট ইজারা বাতিল ও নতুন করে ইজারা না দেয়ার দাবি জানান তারা।  সমাবেশ শেষে কৃষকরা ঢাকা কুয়াকাটা মহাসড়ক একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মহাসড়কের উত্তর ও দক্ষিণে বাজার প্রদক্ষিণ করে সমাবেশ স্থলে এসে শেষ হয়।

আপনার জেলার সংবাদ পড়তে