সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজের (এমসি) সাংবাদিক সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার সংগঠনের কার্যনির্বাহী পরিষদ ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যের এই কমিটি ঘোষণা করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. আকমল হোসেন। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন লবীব আহমদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. বদরুল আমিন। কমিটির অন্যান্য পদে রয়েছেন, সহ-সভাপতি আলী হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মিফতা হাসান, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস নিহা, কোষাধ্যক্ষ মেহেদী হাসান তানিম এবং প্রচার ও দপ্তর সম্পাদক ওলিউর রহমান। এছাড়া কার্যনির্বাহী সদস্য করা হয়েছে আব্দুল হান্নান সৌরভ, সাইম ইবনে আব্বাস, সাইফুল্লাহ বিন মোস্তফা, হাছান আহমদ, ফারজানা ইয়াছমিন, জুবায়ের আহমদ শফি, আব্দুল মাজিদ ও এস.এম আসিফ মাহমুদকে। এর আগে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে ২০২৫-২৬ সেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বিদায়ী কমিটির সভাপতি মো. মুছলেহ উদ্দিন মুনাঈমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লবীব আহমদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক মো. আকমল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শৈলেন্দ্র মোহন সিংহ এবং সংগঠনের সাবেক সভাপতি ইমরান ইমন। সভায় বিদায়ী সভাপতি মো. মুছলেহ উদ্দিন মুনাঈম নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ হবে।