দৌলতপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ২৭ এপ্রিল, ২০২৬, ০৬:৫৩ পিএম
দৌলতপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

কুষ্টিয়ার  দৌলতপুরের বোয়ালিয়া থেকে সোমবার সকালে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ। জানা গেছে সোমবার সকালে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের দাইড়পাড়া গ্রাম থেকে ঝুলন্ত অবস্থায় সজিব(৩৪)নামে যুবকের উদ্ধার করেছে খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ। সজিব বোয়ালিয়ার দাইড় পাড়া গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে। দৌলতপুর থানা-পুলিশ ও নিহত যুবকের পরিবারের সূত্রে জানা গেছে  রোববার রাতে সজিব ও তার স্ত্রী একই কক্ষে ঘুমাতে যান।সকালে উঠে তার স্ত্রী পাশের রুমে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখে পুলিশে খবর দেয় তারা।পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের  মর্গে প্রেরন করে। পরিবারের সদস্যরা আরো জানান,কিছু দিন আগে সজিবের সাথে তার চাচাতো ভাই আসিব এর জমি সংক্রান্ত বিরোধে সজিবের কান কেটে দেয় চাচাতো ভাই আসিব। তার পরিবারের লোকজন পরবর্তীতে সজিবকে মেরে ফেলার হুমকিও দেয় বলে জানা যায়। তার কানে যন্ত্রণার কারণেই আত্মহত্যা করতে পারে বলে এলাকাবাসী ও পুলিশের ধারনা।এ ব্যাপারে  দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমানজানান খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে