আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) সকাল ৯টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সহকারী অধ্যাপক আলমগীর কবির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল আলীম ও উপদেষ্টা অধ্যাপক হারুনার রশিদ,উপজেলা সাবেক শ্রমিক কল্যান সভাপতি মাওলানা দ্বীন ইসলাম,সাবেক সেক্রেটারি এডভোকেট আবিদু রহমান, আলমগীর হোসেন সবুজ প্রমুখ।