ভুয়া পুলিশ সেজে মাদক কারবার, গ্রেফতার ৫

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ২ মে, ২০২৬, ০৩:১৯ পিএম
ভুয়া পুলিশ সেজে মাদক কারবার,  গ্রেফতার ৫

ভুয়া পুলিশ সেজে প্রতারনা ও মাদক কারবারের সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ পুলিশের পোশাক ও ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়।বৃহস্পতিবার সন্ধা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শৈলকূপা থানার চন্ডিপুর গ্রামের গোলাপ মোল্যার বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন উপজেলার লক্ষ্ণদিয়া গ্রামের আমিন বিশ্বাসের ছেলে রিয়াজ বিশ্বাস (২৭),বারইপাড়া গ্রামের ডাবলু মোল্লার ছেলে রুবেল হোসেন মোল্যা (৩২), দুধসর গ্রামের মৃত আলেক জোয়ার্দ্দারের ছেলে আশিক জোয়ার্দ্দার (২৪),কুলচারা গ্রামের বাবু মন্ডলের মেয়ে তাসলিমা খাতুন (২১) এবং সোন্দা গ্রামের জামিরুল ইসলামের মেয়ে জান্নাতুল ফেরদৌস (২০)। ঝিনাইদহ ডিবির ওসি ছাব্বিরুল আলম জানান, গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পুলিশের পোশাক ও ওয়াকিটকি ব্যবহার করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করত। এরই সাথে গোপনে মাদক কারবার চালিয়ে আসছিল। তাদের কাছ থেকে পুলিশ লেখা জ্যাকেট, এসআই র‌্যাংক ব্যাজ, পুলিশ মনোগ্রামযুক্ত পোশাক, ক্যাপ, বেল্ট, ২টি ওয়াকিটকি সেট ও চার্জারসহ বিভিন্ন সরঞ্জাম ও ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শৈলকূপা থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে