জামালপুরের মেলান্দহে মালঞ্চ গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলায় বাঁশচড়া একতা বয়েজ স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন এবং মাহমুদপুর কিশোর স্পোর্টিং ক্লাব রানার্স আপ ট্রফি অর্জন করেছে। ২ মে বিকেল সাড়ে ৪টায় মালঞ্চ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় ট্রাইব্রেকারে ৪-৫ গোলে মেলান্দহের মাহমুদপুর কিশোর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে একতা বয়েজ স্পোটির্ং ক্লাব চ্যম্পিয়ন ট্রফি অর্জন করেছে। গত বছর ২৫ অক্টোবর তৎকালিন পুলিশ রফিকুল ইসলাম গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্ধোধন করেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারি জাহাঙ্গীর আলম খেলাটি পরিচালনা করেন। খেলার ধারাভাষ্যকার ছিলেন-আনিসুর রহমান।
খেলায় জাতীয় দলের পাশাপাশি নাইজেরিয়া, বুলগেরিয়া ও মিশরীয় কৃতি ফুটবলারদের উপস্থিতি দর্শকদের ভিন্নমাত্রা যোগ করেছিল। ইউনাইটেড ট্রাস্টের আর্থিক সহায়তায় আয়োজিত গোল্ডকাপ টুর্নামেন্টের সভাপতি আলহাজ ফজলুল কাদের হেলাল এতে সভাপতিত্ব করেন। সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
জামালপুর সিভিল সার্জন ডা. আজিজুল হক, আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দিন মোল্লা, লন্ডনস্থ বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের চেয়ারম্যান ডা. এম.এ. আজিজ, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির, যুগ্ম সম্পাদক গোলাম হাফিজ নাহিন, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী মন্ডল, ঢাকা কাস্টম সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সহসভাপতি আলহাজ মনোয়ার হোসেন, ইউনাইটেড ট্রাস্টের সুপারভাইজার আবুশামা, কর্মকর্তা শহিদুল্লাহ কালু, স্কাউটস’র সহকারি কমিশনার মোরশেদুল আলম, পল্লীবিদ্যুতের সাবেক পরিচালক আজহারুল ইসলাম রাজা বিএসসি, মালঞ্চ গোল্ডকাপ টুর্নামেন্টের সহসভাপতি শামসুজ্জোহা দুলাল, আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মনু, যুগ্ম সম্পাদক ফরিদ উদ্দিন মাসুদ এবং গাজী মশিউর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন।