ভালুকায় ২৬০ একর বোরো ধান তলিয়ে গেছে

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ৩ মে, ২০২৬, ০৪:৩৫ পিএম
ভালুকায় ২৬০ একর বোরো ধান তলিয়ে গেছে

ময়মনসিংহ ভালুকায় অতি বৃষ্টি ও উজানের ঢল এবং জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ভালুকা উপজেলার ২৬০ একর জমির বোর ধান পানির নিচে তলিয়ে গেছে। ক্ষেতে কোমর পানি। কৃষকরা বেশী মজুরী দিয়েও ধান কাটাতে পারছেনা। আবার অনেক কৃষক ধান কাটার আশা ছেড়ে দিয়েছেন। 

গোয়ারী কৃষক ফয়েজ জানান,তার ২১ শতক জমির ধান প্রায় তলিয়ে গেছে। ২১ শতক জমির ধান কাটাতে মজুরী দিতে হয়েছে ৫ হাজার টাকা। বৃষ্টির আগে শ্রমিক সংকটে পাকা ধান কাটাতে পারেনি। 

কৃষক মোস্তুফা জানান, দেড় একর জমির ধান একেবারে পানির নিচে তলিয়ে গেছে। আর মাত্র ৭-৮দিন পর ধান পাকা শেষ হতো। দেড় একর জমিতে তার চাষাবাদ করতে খরব হয়ে ৪৫ হাজার টাকা। কিভাবে সংসার চালাবে কি করবে দিশেহারা হয়ে পড়েছেন। 

কৃষি কর্মকর্তা নুসরাত জামান জানান এবছর ভালুকায় ১৮ হাজার ৬ শত ৭০ হেক্টর জমিতে বোর ধান চাষ করা হয়েছে। কৃষক ৩হাজার ১শত ৭৪ হেক্টর জমির ধান ঘরে তুলেছে। ২ শত ৬০ হেক্টর জমির বোর ধান পানিতে তলিয়ে সম্মর্পুন নষ্ট হয়ে গেছে। সরেজমিনে তদন্ত করা হচ্ছে পানি কমলে সঠিক হিসাব করা যাবে।

আপনার জেলার সংবাদ পড়তে