শেরপুরে হেরোইন-ইয়াবাসহ কারবারি আটক

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) :
| আপডেট: ৩ মে, ২০২৬, ০৬:১৫ পিএম | প্রকাশ: ৩ মে, ২০২৬, ০৬:১৫ পিএম
শেরপুরে হেরোইন-ইয়াবাসহ কারবারি আটক

শেরপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ২ গ্রাম হেরোইন ও ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্বাস আলী (৪২) নামে এক মাদক  কারবারিকে  আটক  করা হয়েছে। শনিবার ( ২ মে ) রাতে ডিবি পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান পরিচালা করেন। আটক মাদক  কারবারি আব্বাস আলী সদর উপজেলার চরসাপমারী এলাকার মৃত কাপতুল মিয়ার ছেলে। এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম জানান, গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি তৎপর ও দক্ষ দল সদর উপজেলার চরসাপমারী গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ২ গ্রাম হেরোইন ও ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে