জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে জাতীয় পর্যায়ের অনুষ্ঠানের প্রস্তুতি ও অগ্রগতি পর্যালোচনা সভা রবিবার (৩ মে) দুপুরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ -৭ (ত্রিশাল) আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। ময়মনসিংহের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) আজিম উদ্দীনের সভাপতিত্বে পর্যালোচনা সভায় আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) লুৎফুর নাহার, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা খাতুন, উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা বিএনপি'র আহ্বায়ক এনামুল হক ভুঁইয়া, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক আব্দুল আউয়াল ফরাজী, আনিসুজ্জামান মৃধা প্রমূখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ সরকারি নজরুল একাডেমী মাঠ এবং নজরুল মঞ্চ পরিদর্শন করেন। তারা অনুষ্ঠানের ব্যবস্থার সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য; জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী ময়মনসিংহের ত্রিশালে জাতীয় পর্যায়ের মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন ময়মনসিংহ -৭ (ত্রিশাল) আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। এছাড়াও সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও নজরুল গবেষকগণ উপস্থিত থাকবেন।