শেরপুরে এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রস্তুতিমূলক সভা

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ২৫ জুন, ২০২৬, ১০:৫৯ পিএম
শেরপুরে এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রস্তুতিমূলক সভা

শেরপুরে আসন্ন এইচএসসি, আলিম, এইচএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (বিএমটি) পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে বৃহস্পতিবার ( ২৫ জুন)  শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন । তিনি পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা, প্রশ্নপত্রের নিরাপত্তা, পরীক্ষাকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা এবং সকল ধরনের অনিয়ম প্রতিরোধে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। একইসঙ্গে পরীক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, সুষ্ঠু ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সকলের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)সাইফুল ইসলাম কমল, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রউফ, শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আ. জ. ম. রেজাউল করিম খান, জেলা শিক্ষা অফিসার মোঃ রেজুয়ান, জেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ/প্রতিনিধিবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ এবং পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষার সার্বিক প্রস্তুতি, কেন্দ্র ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা রক্ষা, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা সচল রাখা এবং পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও পরীক্ষার সুষ্ঠু ও সফল আয়োজন নিশ্চিতকল্পে গৃহীত করণীয়সমূহ যথাযথভাবে প্রতিপালনে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে