ত্রিশালে গাঁজাসহ গ্রেফতার ২

এফএনএস (এইচ এম জোবায়ের হোসাইন; ত্রিশাল, ময়মনসিংহ) : | প্রকাশ: ৪ মে, ২০২৬, ০৭:১৬ পিএম
ত্রিশালে গাঁজাসহ গ্রেফতার ২

ময়মনসিংহের ত্রিশালে পুলিশের অভিযানে গাঁজাসহ দুইজনকে করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে তিনশত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার (৩ মে) রাতে উপজেলার কাঠাঁল ইউনিয়নের বৈলর টু কালির বাজার সড়কের রেলক্রসিং এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় উপজেলার কাঠাঁল ইউনিয়নের ধলাইমান গ্রামের ইয়াকুব আলী ফকিরের ছেলে মোঃ মুক্তার ফকির (৪০) ও একই এলাকার নলচিরা গ্রামের নিতাই চন্দ্র বর্মনের ছেলে অপু চন্দ্র বর্মন (২২) কে গ্রেফতার করে।

সোমবার তাদেরকে ময়মনসিংহের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদ। মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও তিনি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে