কলমাকান্দায় ২০২৬ খ্রিস্টাব্দের অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) বিকেলে কলমাকান্দা খাদ্য গুদামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব এস এম মিকাইল ইসলাম।
উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। নীতিমালা অনুযায়ী, একজন কৃষক সর্বনিম্ন ৩৬ টাকা দরে সর্বোচ্চ ৭,৫০০ কেজি ধান সরবরাহ করতে পারবেন এবং এর সাথে ৫% ভ্যাট পরিশোধ করতে হবে। অপরদিকে, শুধুমাত্র অনুমোদিত মিলাররা ৪৯ টাকা দরে চাল সরবরাহ করতে পারবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুসলিমা বেগম, ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদাল হোসেন, ইমাম আব্দুল হালিম সবুজ, মো. মজিবুর রহমান, কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম, কৃষক হাছেন আলী, মিলার আলমগীর মিয়াসহ অন্যান্য ব্যক্তিবর্গ। উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।