চিতলমারী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ২০লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে। উদ্ধারকৃত জাল জনসম্মুখে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদলতের মাধ্যমে পুড়িয়ে ধ্বংস করেছেন।
মঙ্গলবার (০৫ মে) বিকাল ৪টায় জব্দকৃত জাল চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার উপজেলার কুনিয়া বাস স্ট্যান্ড এর বালুর মাঠে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করেন। এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.ফেরদৌস আনসারী উপস্থিত ছিলেন। এদিন সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুনিয়া বাসস্টান্ডের একটি পরিত্যাক্ত বাড়ি থেকে বড়বাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. তহিদুল ইসলাম থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামের নির্দেশনায় অভিযান পরিচালনা করে প্রায় ২০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে। জব্দকৃত জাল চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করেন।