বুধহাটায় প্রতিবন্ধী সনাক্তকরণ ও চিহ্নিতকরণ প্রশিক্ষণ

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ৫ মে, ২০২৬, ০৭:৪৪ পিএম
বুধহাটায় প্রতিবন্ধী সনাক্তকরণ ও চিহ্নিতকরণ প্রশিক্ষণ

আশাশুনিতে বেসরকারি উন্নয়ন সংস্থা আইডিয়ালের উদ্যোগে প্রতিবন্ধী সনাক্তকরণ ও চিহ্নিতকরণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকাল ১০ টায় বাংলাদেশ ন্যাজারিন মিশন ট্রেনিং সেন্টার হল রুম বুধহাটায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। লিলিয়ান ফন্ডস নেদারল্যান্ডস এর অর্থায়নে সেন্টার ফর ডিসএ্যাবলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর সহযোগিতায় আইডিয়ালের বাস্তবায়নে অনুষ্ঠানে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন, প্রকল্পের ফিল্ড ট্রেইনার মোঃ আফতাবুজ্জামান ও ঈইজ ড়ভভরপবৎ করবী স্বর্ণকার। বুধহাটা ও কুল্যা ইউনিয়নের কেয়ারগিভারগণের অংশ গ্রহনে ট্রেনিং এর সমাপনী দিনে উপস্থিত ছিলেন, প্রজেক্ট ফোকাল এস এম মিজানুর রহমান।

আপনার জেলার সংবাদ পড়তে