লালমোহনে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

এফএনএস (মোঃ শহিদুল ইসলাম; লালমোহন, ভোলা) : | প্রকাশ: ৬ মে, ২০২৬, ০৪:৫০ পিএম
লালমোহনে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

ভোলার লালমোহন উপজেলায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার সকালে পৌরশহরের বিভিন্নস্থানে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক। এ সময় ফুটপাত ও সড়ক ডিভাইডারে অবস্থিত অর্ধশত অবৈধ দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেন তিনি।

এছাড়াও বাজারের অন্যান্য স্থানের সড়ক ডিভাইডার ও ফুটপাতে স্থাপিত অবৈধ দোকানপাট এবং স্থাপনা আগামী এক সপ্তাহের মধ্যে নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় লালমোহন থানা পুলিশের সদস্য, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, বাজার সমিতির নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে