বাংলাদেশ রিসার্চ প্ল্যানিং অ্যান্ড কনসালটেন্সি লিমিটেড (ইউ জচঈখ) কর্তৃক আয়োজিত এক মর্যাদাপূর্ণ সন্মাননা অনুষ্ঠানে চিফ এ্যাডভাইজরী স্পেশালিস্ট ইঞ্জিনিয়ার আহমাদ- “বেস্ট অ্যাডভাইজরি স্পেশালিস্ট ২০২৫”সম্মাননায় (৯ম)নবম বার ভূষিত হলেন। পরামর্শক খাতে তাঁর অসাধারণ অবদান, দূরদর্শী নেতৃত্ব, কৌশলগত পরিকল্পনা ও পেশাগত উৎকর্ষতার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়।
এ্যাডভাইজরী স্পেশালিস্ট ইঞ্জি. আহমাদ দীর্ঘদিন ধরে পরামর্শক ও পরিকল্পনা খাতে নিষ্ঠা, সততা ও দক্ষতার সাথে কাজ করে আসছেন। তাঁর নেতৃত্বে বিভিন্ন বৃহৎ ও ক্ষূদ্র প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয়েছে এবং বহু প্রতিষ্ঠান টেকসই উন্নয়ন ও কার্যকর কৌশল গ্রহণে সক্ষম হয়েছে। জটিল সমস্যা সমাধান, সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং সময়োপযোগী পরিকল্পনা প্রণয়নে তাঁর বিশেষ দক্ষতা তাঁকে এই খাতে একটি অনন্য অবস্থানে পৌছে দিয়েছে।
বিশেষজ্ঞ মহলের মতে, ইঞ্জি. আহমাদের উদ্ভাবনী চিন্তাধারা, বিশ্লেষণধর্মী দৃষ্টিভঙ্গি এবং নেতৃত্বগুণ দেশের পরামর্শক খাতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। তাঁর কর্মনিষ্ঠা ও পেশাদারিত্ব শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নে অনুকরণীয় হয়ে উঠেছে।
উক্ত সম্মাননা প্রাপ্তির পর ইঞ্জি. আহমাদ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও একই নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
সংশ্লিষ্ট মহল তাঁর এই অর্জনে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেছেন।