নওগাঁর মহাদেবপুরে বজ্রপাতে দিলীপ কুমার বর্ম্মণ (৫০) নামে এক কৃষকের প্রাণহানি ঘটেছে। এই ঘটনায় অপর দুজন মারাত্মক আহত হয়েছেন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে উপজেলার খাজুর ইউনিয়নের কুড়াপাড়া গ্রামের মাঠে এ বজ্রপাত হয়।
স্থানীয়রা জানান, কুড়াপাড়া গ্রামের মাঠে একদল কৃষক কাটা বোরো ধানের আটি খলিয়ানে নিয়ে যাবার কাজ করছিলেন। এসময় সেখানে বজ্রপাত হলে ওই গ্রামের মৃত হরিচরণ বর্ম্মণের ছেলে দিলীপ কুমার বর্ম্মণ ঘটনাস্থলেই নিহত হন। মারাত্মক জলসানো অবস্থায় আহত মৃত লক্ষ্মণ চন্দ্র বর্ম্মণের ছেলে নারায়ন চন্দ্র বর্ম্মণ (৪০) ও মদন চন্দ্র বর্ম্মণের ছেলে জীবন বর্ম্মণকে (২৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজে রেফার্ড করেন।