কালীগঞ্জে নিহত শিক্ষিকার পরিবারের পাশে দাঁড়ালেন এমপি

মোঃ আল-আমিন দেওয়ান; কালীগঞ্জ, গাজীপুর | প্রকাশ: ৬ মে, ২০২৬, ০৮:৪৬ পিএম
কালীগঞ্জে নিহত শিক্ষিকার পরিবারের পাশে দাঁড়ালেন এমপি
গাজীপুরের কালীগঞ্জে টঙ্গী–কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সড়ক দূর্ঘটনায় নিহত শারমিন ফেরদৌসি এর পরিবারের পাশে দাঁড়ালেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন। মঙ্গলবার (৫ মে) বিকেলে কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের শিমুলিয়া রেল গেটের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত শারমিন ফেরদৌসি (৪৭) কালীগঞ্জ উপজেলার শিমুলিয়া গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের স্ত্রী এবং তুমিলিয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। তিনি গাজীপুর সদরে "হলদে পাখি’ কার্যক্রমে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে মঙ্গলবার বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মারা যান। গতকাল বুধবার বিকেলে সাংসদ ফজলুল হক মিলন নিহতের বাড়িতে গিয়ে তাঁর চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় পড়ুয়া পুত্র তায়েব সরকার ও হলিক্রস কলেজে অধ্যয়নরত কন্যার খোঁজখবর নেন এবং সমবেদনা জানান। লেখাপড়া চালিয়ে যেতে তাদের তাগিদ দেন। কোনো ধরনের সমস্যা হলে সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন। পাশাপাশি নিহত শিক্ষিকার চাকরীকালীন পাওনা দ্রূত পরিশোধের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবেন বলেও আশ্বস্ত করেন।
আপনার জেলার সংবাদ পড়তে