চাঁদপুরে শব্দদূষণ বিরোধী অভিযানে জরিমানা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৭ মে, ২০২৬, ১১:১২ এএম
চাঁদপুরে শব্দদূষণ বিরোধী অভিযানে জরিমানা

দেশব্যাপী শব্দদূষণ বিরোধী অভিযানের অংশ হিসেবে চাঁদপুরে ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ এবং ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় ৫ মে চাঁদপুর শহরের চাঁদপুর -কুমিল্লা সড়কে শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

অভিযানে শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৬ অনুসারে আইদি পরিবনের একটি এবং বোগদাদ পরিবহনের ৪টিসহ ৫টি বাসের বিরুদ্ধে  মামলার মাধ্যমে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এ সময় পরিবহণ চালকদের ভবিষ্যতে হাইড্রোলিক হর্ণ ব্যবহার থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।অভিযানে চাঁদপুর জেলা পুলিশের সদস্য টিম উপস্থিত ছিলেন।   পরিবেশ অধিদপ্তর পরিবেশ রক্ষায় সবার সচেতনতা ও সহযোগিতা কামনা করে জানিয়েছে, তারা দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আপনার জেলার সংবাদ পড়তে