কুষ্টিয়ার দৌলতপুরে জেলা জজ মোঃ এনায়েত কবির সরকার বুধবার দুপুরে সিনিয়র সিভিল জজ আদালত পরিদর্শন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল কবির সর্দার, দৌলতপুর চৌকি আদালতের সিনিয়র সিভিল জজ মোঃ আশরাফুল ইসলাম, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ, উপজেলা উপজেলা সহকারী কমিশনের ভূমি প্রদীপ কুমার দাস। কুষ্টিয়ার জেলা জজ বিকেলে দৌলতপুর চৌকি আদালতের অবকাঠামো মেরামত কাজের খোঁজ খবর নেন এবং দৌলতপুর ফৌজদারি কোট আসার ব্যাপারে স্থান পরিদর্শন করেন। পরে দৌলতপুরের আইনজীবীদের সঙ্গে মত বিনিময় করেন।