ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোলে কঠোর নজরদারি

এফএনএস (মহসিন মিলন; বেনাপোল, যশোর) : | প্রকাশ: ৭ মে, ২০২৬, ০১:৪৮ পিএম
ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোলে কঠোর নজরদারি

ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোলের বিভিন্ন সীমান্তে কঠোর নজরদারি ও নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সকাল থেকে যশোর ৪৯ বিজিবি ও খুলনা ২১ বিজিবির আওতাধীন প্রায় ১০২ কিলোমিটার সীমান্তজুড়ে কঠোর নিরাপওা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সেই সাথে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বিজিবি সদস্য। বাড়ানো হয়েছে টহল ব্যবস্থা। বিশেষ করে রাতে যাতে কেউ সীমান্ত এলাকায় বিনাকারনে ঘোরাফেরা করতে না পারে সেজন্য বিজিবির পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।   যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ ও অপরাধ দমনে বিজিবি কঠোর সতর্ক অবস্থানে রয়েছে । সীমান্তে কঠোর নজরদারি চলছে, যাতে কোনো অবৈধ অনুপ্রবেশকারী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেই জন্য বিজিবির বাড়তি টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সূত্র জানিয়েছে, পশ্চিমবঙ্গে নির্বাচনের পর পরিস্থিতি বিবেচনায় সীমান্তে কঠোর সতর্কতা বাড়োনো হয়েছে। বিশেষ ১০২  কিলোমিটার বেনাপোলের-রঘুনাথপুর, শিকারপুর, সাদীপুর, ঘিবা, পুটখালী, গোগা, দৌলতপুর, রুদ্রপুর সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন কার হয়েছে। এসব সীমান্তে  বিজিবির টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে বলে তিনি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে