মোস্তাফিজুর রহমান এমপি

দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার বিকল্প নেই

এফএনএস (মোঃ বাবুল আকতার; সাপাহার, নওগাঁ) :
| আপডেট: ৭ মে, ২০২৬, ০৪:৪৭ পিএম | প্রকাশ: ৭ মে, ২০২৬, ০৪:৪৭ পিএম
দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার বিকল্প নেই

নওগাঁ-১আসনের জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমান বলেছেন, দেশে শিক্ষিত মানুষের অভাব নেই অভাব শুধু সুশিক্ষিত মানুষের। তাই দেশ ও জাতির উন্নয়নে কাজ করতে হলে  আমাদের প্রজম্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তাহলেই  সর্বস্তরে উন্নয়ন ঘটবে।  বৃহস্পতিবার দুপুরে সাপাহার সরকারী ডিগ্রী কলেজে অনুষ্ঠিত সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথাগুলো বলেন।  অধ্যক্ষ প্রফেসর মোহা: নাজির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। এসময় সাপাহার উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু) সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমান,অনুষ্ঠান পরিচালনা কমিটির সমন্বয়ক কলেজের দর্শন বিভাগের অধ্যাপক এস,এম, শামীম আল মামুন,বাংলাবিভাগের সহযোগী অধ্যাপক মুহা, আল-হেলাল, রাজু আহম্মেদ প্রমুখ বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কলেজ চত্বরে পুরস্কার বিতরণী ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে বেলা ১১টার দিকে প্রধান অতিথি সাপাহার উপজেলা মৎস্য অধিদপ্তর এর উদ্যোগে ১৫ জন সাপাহার জবই বিল মৎস্য জীবি ও ৫জন হত দরিদ্র অসহায় বিধবা নারীর মাঝে ২০টি বকনা গরু বিতরণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে