কিশোরগঞ্জের বাজিতপুর পৌর শহরের ১নং ওয়ার্ডের ডাক বাংলার রাবারকান্দি হতে হাসপাতাল পর্যন্ত রাস্তার বেহাল অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে। এ রাস্তা দিয়ে প্রতিদিন শত শত অটো বাইক, সিএনজি, সহ অনেক গাড়ি চলাচল করতে গিয়ে রাবারকান্দি মসজিদের পাশে একটি পুকুর থাকায় রাস্তাটি ভেঙ্গে চৌচির হয়ে যাচ্ছে। বিশেষ করে হাসপাতালে বিভিন্ন রোগী যাওয়া ও আসার সময় দুর্ঘটনা ঘটেই যাচ্ছে দীর্ঘদিন ধরে। সড়ক দুর্ঘটনায় গত কয়েক বছরে অন্তত শতাদিক লোক আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এবং তারা সুস্থতায় ফিরে এসেছে। উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসন এ দিকে কোনো নজর দারিতায় না হওয়ার কারণে দিন দিন রাস্তাটির মধ্যে শত শত গর্তের সৃষ্টি হয়েছে বলে এলাকা বাসীর অভিযোগ। প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদের দুই দিকে ওয়াল থাকার কারণে একটু বৃষ্টি হলেই হাটু পানি হয়। এ দুষিত পানির উপর দিয়ে এলাকাবাসীর হাটতে গিয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বলে এলাকায় অভিযোগ উঠেছে। এ বিষয়ে এলাকাবাসী উপজেলা ও পৌর প্রশাসনকে জানালেও কোনো উপায় হচ্ছে না বলে তাদের অভিযোগ। এ বিষয়টি উদ্ধতন কর্তৃপক্ষ নজর দিবেন বলে এলাকাবাসীর ধারনা।