পাইকগাছায় জামায়াত মনোনীত প্রার্থীর নাম প্রকাশ

এফএনএস (মহানন্দ অধিকারী মিন্টু; পাইকগাছা, খুলনা) : | প্রকাশ: ৭ মে, ২০২৬, ০৫:৫১ পিএম
পাইকগাছায় জামায়াত মনোনীত প্রার্থীর নাম প্রকাশ

খুলনার পাইকগাছা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার চেয়ারম্যান পদপ্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরার সদস্য ও খুলনা জেলা সিনিয়র নায়েবে আমীর উপাধ্যক্ষ জনাব মাওঃ গোলাম সরোয়ার। এসময় উপস্থিত ছিলেন জেলা উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থীদের তালিকা প্রকাশ ১নং হরিঢালী ইউনিয়ন মুফতি মাওঃ মোঃ আঃ হান্নান, ২নং কপিলমুনি ইউনিয়ন মাওঃ বুলবুল আহমেদ, ৩নং লতা নাই, ৪নং দেলুটি ইউনিয়ন মোঃ গোলাম মোস্তফা, ৫নং সোলাদানা ইউনিয়ন হাফেজ মাওঃ নুরেআলম,

৬নং লস্কর ইউনিয়ন মাওঃ সাইদুর রহমান, ৭নং গদাইপুর ইউনিয়ন আব্দুল্লাহ আল মামুন,

৮নং রাড়ুলী ইউনিয়ন প্রভাষক আঃ মোমিন সানা,

৯নং চাঁদ খালী ইউনিয়ন মাওঃ আসগর হোসাইন,

১০নং গড়ইখালী ইউনিয়ন মোঃ আনিসুর রহমান ও পৌরসভা এডঃ মোর্তজা জামান আলমগীর রুলু। জামায়াত ইসলাম একক প্রার্থী ঘোষণা করলেও বিএনপি প্রতি ইউনিয়নে প্রায় অর্ধ ডজনঅধিক ইউপি নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করছেন। সে লক্ষে এলাকার বিভিন্ন সামাজিক কাজে যুক্ত হচ্ছেন।

আপনার জেলার সংবাদ পড়তে