সুমুদ্রে মাছের সুষ্ঠ প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই আহরণের জন্য ১৫ এপ্রিল হতে আগামী ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক যে কোন প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ উপলক্ষে মৎস্য আহরণে বিরত থাকা জেলেদের জন্য দাকোপে বিশেষ ভিজিএফের চাউল বিতরণের উদ্বোধন হয়েছে। চাউল বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করেন উপজেলা সিনিয়র মৎস্য অধিদপ্তর।
গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় চালনা পৌরসভার হল রুমে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত চাউল বিতরণ কার্যক্রমের প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বোরহান উদ্দিন মিঠু। বিশেষ অতিথির বক্তৃতা করেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান, চালনা পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক শেখ মোজাফফার হোসেন, দাকোপ প্রেসক্লাব সভাপতি শামীম হোসেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পৌরসভার উপ-সহকারি প্রকৌশলী রতন কুমার মন্ডল, উপজেলা মৎস্য অফিসের আলমাস হোসেন প্রমুখ।