সমাজকল্যাণমন্ত্রীর মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ৭ মে, ২০২৬, ০৭:১৬ পিএম
সমাজকল্যাণমন্ত্রীর মায়ের রুহের মাগফেরাত কামনায় দোয়া

দিনাজপুরের নবাবগঞ্জে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেনের গর্ভধারিণী মা মরহুমা  জেবুন্নেছার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৭ মে ২০২৬ বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সহযোগী সংগঠন, নবাবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ এবং বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এসময় মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। দোয়া মাহফিলে নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম,সাধারণ সম্পাদক ইকবাল হোসেন,

জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ আল মামুন,ছাত্রদলের আহ্বায়ক মুক্তাদির হোসেন বকুলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা মরহুমা জেবুন্নেছা এর কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে