নীলফামারীতে পুলিশ সুপার ফরহাদ হোসেনের যোগদান

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৭ মে, ২০২৬, ০৭:৩১ পিএম
নীলফামারীতে পুলিশ সুপার ফরহাদ হোসেনের যোগদান

নীলফামারী জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মোঃ ফরহাদ হোসেন খাঁন।  বৃহস্পতিবার ৭ মে তিনি পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এসময় বিদায়ী পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিপিএম নবাগত পুলিশ সুপারকে স্বাগত জানান। পরে জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। এরপর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। দায়িত্বভার গ্রহণ শেষে নবাগত পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানের পাশাপাশি জনবান্ধব পুলিশিং জোরদারের আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ইউনিটের সদস্য ও সিভিল স্টাফ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে