কুষ্টিয়ার দৌলতপুরের সেন্টার মোডে শুক্রবার দুপুরে মরা গরুর মাংস বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত কসাই শাহাবুল আলমকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায় ১৫ দিনের জেল ধার্য করেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার ভূমি প্রদীপ কুমার দাস কসাই শাহাবুল আলম কে ১০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ নাজমুস সাকিব। উক্ত মরা গরুর মাংস জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয় বলে প্রাণিসম্পদ কর্মকর্তা জানান।