হাকিমপুরে

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী উদযাপন

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ৯ মে, ২০২৬, ১১:১৭ এএম
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী উদযাপন

দিনাজপুরের হাকিমপুরে  বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে  উপজেলা পরিষদের হল রুমে রবীন্দ্র সংগীত, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে) বিকেল সাড়ে পাঁচটায় উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মেজবাহুর রহমান, একাডেমিক সুপার ভাইজার সাখাওয়াত হোসেন সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বক্তারা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্ম, মানবতাবাদী দর্শন ও বাংলা সংস্কৃতিতে তাঁর অবদানের কথা তুলে ধরেন।পরে উপজেলা শিল্পকলা একাডেমির স্থানীয় শিল্পীদের মনোমুগ্ধকর রবীন্দ্র সংগীত পরিবেশনের মাধ্যমে কবি গুরুর প্রতি শ্রদ্ধা জানানো হয়। এমন আয়োজনে স্থানীয়রা ও খুশি।

আপনার জেলার সংবাদ পড়তে