শিক্ষক কর্মচারিদের কাল্ব’র বার্ষিক সাধারণ সভা

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ৯ মে, ২০২৬, ০৪:০২ পিএম
শিক্ষক কর্মচারিদের কাল্ব’র বার্ষিক সাধারণ সভা

ঝিনাইদহ সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কাল্ব)’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের কুটুম কমিউনিটি সেন্টারে সংগঠনটির ১৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনটির সদর উপজেলা শাখার চেয়ারম্যান আলমগীর হোসেনের সভাপতিত্বে  সেক্রেটারী খুরশিদ মোহাম্মদ সালেহ’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. মুন্সী কামাল আজাদ পান্নু। 

প্রধান আলোচক ছিলেন কাল্ব’র ট্রেজারার নরেশ চন্দ্র বিশ্বাস। বিশেস অতিথি ছিলেন কাল্ব’র ‘গ’ অঞ্চলের ডিরেক্টর অধ্যক্ষ শেখ সহিদুল ইসলাম, মাগুরা-নড়াইল-ঝিনাইদহ জেলার শাখা ব্যবস্থাপক শাহাজুল হক। অনুষ্ঠানে সদর উপজেলার ২ শতাধিক শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সদর উপজেলার দুই শতাধিক শিক্ষক-কর্মচারী অংশ নেন। সভায় বিগত বছরের আয়-ব্যয় ও হিসাব-নিকাশ উপস্থাপন করা হয়। পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও সদস্যদের কল্যাণে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে