সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জ সদর ইয়থ পিস এম্বাসেডর গ্রুপের উেেদ্যাগে ত্রৈমাসিক ফলো-আপ সভা ৯ মে শনিবার সকালে সুনামগঞ্জ সরকারী কলেজ এ অনুষ্ঠিত হয়।স্বাগত বক্তব্য রাখেন কুদরত পাশা। ওয়াইপিএজির সদস্য মোহাম্মদ আলীর এর সভাপতিত্বে ও যুগ্ম সমন্বয়কারী অনন্যা তালুকদার এর সঞ্চালনায় বক্তব্য দেন, সমন্বয়কারী ইয়াহিয়া হাসান, যুগ্ম সমন্বয়কারী আলী ইমরান, সদস্য ইব্রাহিম খলিল তুহিন, রাব্বি আহমদ, মাহফুজুর রহমান সজিব, মিজানুর রহমান, তুর্য দাস, শবনমদ্যোজা জ্যোতি, উম্ম সুমাইয়া তাবাসসুম, মুন্নী আক্তার, ফৌজিয়া রহমান ঊষা, মাহবুবা আক্তার সুরাইয়া, রুমি দাস প্রমূখ। সভায় জানানো হয়, আগামী জানুয়ারি মাসে প্রকল্পের কার্যক্র শেষ হবে। এ সময়ের মধ্যে যে কর্মসেূচি রয়েছে তা যতাযতভাবে পালন করা হবে। পাশাপাশি পিএফজি ও ওয়েভ এর সকল কার্যক্রমে সহযোগিতা করা হবে।
বক্তারা বলেন, ওয়াইপিএজি উদার অসম্প্রাদায়িক, বহুত্ববাদী সহনশীল, মুক্ত, মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলরে সহাবস্থান নিশ্চিতকরণ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি সমাজ বিনির্মান এবং সম্মিলিত উদ্যোগে সামাজিক সমস্যা নিরসন বিশেষ করে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন এবং স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে।