কলারোয়ায়

সু-চিকিৎসা দিতে যাত্রা শুরু করলো সিটি মেডিকেল সেন্টার

এফএনএস (জুলফিকার আলী; কলারোয়া, সাতক্ষীরা) : | প্রকাশ: ৯ মে, ২০২৬, ০৭:৫২ পিএম
সু-চিকিৎসা দিতে যাত্রা শুরু করলো সিটি মেডিকেল সেন্টার

রোগ নির্ণয় ও সঠিক চিকিৎসা দিতে একঝাঁক অভিজ্ঞ ডাক্তার নিয়ে কলোরোয়ায় উদ্বোধন হলো সিটি মেডিকেল সেন্টার। রোববার সকাল ১০টার দিকে কলারোয়ার প্রাণকেন্দ্র শিশুর ল্যাবরেটরি স্কুলের বিপরীতে ওই সিটি মেডিকেল সেন্টারের উদ্বোধন করেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মাওলানা ওমর আলী। উদ্বোধনী অনুষ্ঠানে সিটি মেডিকেল সেন্টারের চেয়ারম্যান ডাক্তার খালিদ সাইফুল্লাহ সভাপতিত্ব করেন। এ সময়ে সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন- হেলাতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তালেব সরদার  কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর স্যার আবু নসর, কলারোয়া আলিয়া মাদ্রাসা সাবেক অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলী, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ রইস উদ্দিন, কলারোয়া পৌর জামাতের আমির প্রভাষক ইউনুস আলী বাবু, দৈনিক কালবেলার সাংবাদিক শিক্ষক জুলফিকারুজ্জামান জিল্লু, সিটি মেডিকেল সেন্টারের ম্যানেজার মনিরুজ্জামান।  এছাড়া সেখানে উপস্থিত ছিলেন-সাংবাদিক প্রভাষক আসাদুজ্জামান ফারুকি, সাংবাদিক তরিকুল ইসলাম, এস এম সোহাগ হোসেন, তাফিমুল ইসলাম, মেহেদী সোহাগ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচনা করেন-যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক  আব্দুল আল গালিব। অনুষ্ঠানে বক্তারা বলেন,আর নয় ঢাকা খুলনা সাতক্ষীরায় এখন কলারোয়াতেই পাবেন সুচিকিৎসা কলারোয়া সিটি মেডিকেল সেন্টারে। এই মেডিকেল সেন্টারে থাকছে-ডায়াবেটিস সেন্টার, ডায়াগনস্ট ফার্মেসি, ডেন্টাল চেম্বার, ২৪ ঘন্টা জরুরি বিভাগ খোলা থাকবে। সকল প্রকার রক্ত, প্রসাব পরীক্ষা, আলট্রাসনোগ্রাম ডিজিটাল এক্সরে, ইসিজি এখানে করা যাবে। আর যারা এগুলো করাবেন ২৫% ছাড় পাবেন। সিটি মেডিকেল সেন্টারে সর্বক্ষণিক যে সকল ডাক্তাররা থাকবেন- ফিজিক্যাল মেডিসিন ডা. শামীম ফারহাদ, নিউরো মেডিসিন ডা. সজিবুল ইসলাম, মেডিসিন ডা. সুভেজুর রহমান (সুভেজ), নাক কান গলা ডা. আব্দুল আল মামুন, শিশু ডা. মো: নাজমুল হক, অর্থপেডিক্স ডা. মোহাম্মদ শরিফুল ইসলাম, চর্ম ও যৌন রিওম্যাটোলজি ডা. তানজিম আহমেদ, হৃদরোগ কার্ডিওলজি ডা. রাজু আহমেদ, জেনারেল ফিজিশিয়ান ও সন্যেলজিস্ট ডা. খালিদ সাইফুল্লাহ, গাইনি এন্ড অবস (স্ত্রীরোগ) ডা.নাহিদা আক্তার, ডেন্টাল দন্ত রোগ ডা. আসিফ ইকবাল, ডেন্টাল দন্ত রোগ ডা. সাইফুল ইসলাম।

আপনার জেলার সংবাদ পড়তে