রংপুরের পীরগাছায় ফসলের অধিক ফলনে কলাকৌশল, বীজের গুনগত মান যাচাই, সঠিক পরিমানে সার ও কীটনাশক প্রয়োগ নিশ্চিতকরণের লক্ষে দিনব্যাপী কৃষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক সীড অ্যান্ড অ্যাগ্রো এন্টার প্রাইজ এর আয়োজনে গতকাল শনিবার উপজেলার পাওটানাহাটে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন, ব্র্যাক সীড এর রংপুর রিজিওনাল সেলস ম্যানেজার রশীদুল ইসলাম, মনিটরিং অফিসার কৃষিবিদ নাজমুল হোসেন, পীরগাছার উপসহকারি কৃষি অফিসার আহসানুল হক, ব্র্যাক সীডের সেক্টর স্পেশালিষ্ট শাখাওয়াত হোসেন, টেরিটোরি সেলস অফিসার ফাইজা তানজীম, স্থানীয় পাওটানাহাটের ব্র্যাক সীডের ডিলার হারুন অর রশিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টেরিটোরি সেলস অফিসার হারুন অর রশিদ। পরে সকল কৃষককের টি-শাট প্রদান এবং লটারীর মাধ্যমে ৪০ জনকে উন্নত মানের হাইব্রীড ধান উপহার দেয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন এলাকার ৬০ জন কৃষক অংশ গ্রহন করেন।