মুলাদীতে ছাত্রদলের আনন্দ মিছিল

এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল) : | প্রকাশ: ৯ মে, ২০২৬, ০৮:৫৮ পিএম
মুলাদীতে ছাত্রদলের আনন্দ মিছিল

মুলাদীতে আনন্দ মিছিল করেছেন উপজেলা ও কলেজ ছাত্রদল নেতাকর্মীরা। নবগঠিত বরিশাল জেলা ছাত্রদলের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে শনিবার বিকেল ৫টায় এ আনন্দ মিছিল করা হয়। মিছিলটি মুলাদী প্রেসক্লাব থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে খাদ্যগুদাম সড়কে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এসময় উপস্থিত ছিলেন, মুলাদী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. কাওসার হোসাইন, কাজিরচর ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ আকিব, আরিফ মাহমুদ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. সফিক, চরকালেখাঁন আদর্শ কলেজ ছাত্রদলের সভাপতি মো. রেদোয়ান, মুলাদী সরকারি কলেজ ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মাহমুদ আল নেজাত, চরকালেখাঁন ইউনিয়ন ছাত্রদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিফাত প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে