সুনামগঞ্জ জেলা সুজনের পরিকল্পনা সভা

এফএনএস (একে কুদরত পাশা; দিরাই, সুনামগঞ্জ) : | প্রকাশ: ১০ মে, ২০২৬, ০৪:৩১ পিএম
সুনামগঞ্জ জেলা সুজনের পরিকল্পনা সভা

“সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘সুজন-সুশাসনের জন্য নাগরিক’ সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে এক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা হাওরে বাঁধ নির্মাণে অনিয়ম ও কথিত ‘বাঁধ বাণিজ্য’ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে জলাবদ্ধতায় হাওরের কৃষকদের ধন ডুবে যাওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডকে দায়ী করেন। সবশেষে ধান কর্তনের রিপোর্ট নিয়ে জেলা কৃষিবিভাগ যে চলচাতুরী শুরু করেছে তার নিন্দা জানানো হয়। বক্তারা হাওরের সকল নদী, খাল ও বিল খননের আহ্বান জানান। জেলা কমিটির সভাপতি নুরুল হক আফিন্দীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফজলুল করিম সাইদ ও মোজাহিদুল ইসলাম মজনু সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন উপজেলার পরিকল্পনা সমন্বয় করে চলতি বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের ঢাকা অফিসের তুহীন আফসারী, সিলেট অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী নাজমুল হুদা মিনা।

সভায় জানানো হয়, সুনামগঞ্জ একফসলের এলাকা বিগত ২০১৭ সালে আাগাম বন্যায় হাওর তলিয়েগেলে কেন্দ্রীয় সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার সুনামগঞ্জবাসীর পাশে দাড়িয়েছিলেন। এবছর আমরা ড. বদিউল আলম মজুমদারের নেতৃত্বে ঢাকা জাতীয় প্রেসক্লাবের সানে গিয়ে হাওর সম্পর্কে সরকারকে অবহীত করতে চাই।

তারা অভিযোগ করে বলেন, হাওরের কোটি কোটি টাকার বাঁধ নির্মাণে জবাবদিহিতা নিশ্চিত করা হয়নি। মনিটরিং কমিটির কার্যক্রমও প্রশ্নবিদ্ধ। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিজেদের দায় এড়াতে উজানের বৃষ্টির অজুহাতে কৃষকদের অপরিপক্ব ধান কাটতে বাধ্য করছেন। এখন সে ধান খাদ্য বিভাগ ক্রয় করছে না। আমরা সরকারকে দাবি জানাই সুনামগঞ্জের কৃষকের হাতে যে ধান আছে সে ধানই কিনতে হবে এর জন্য নীতিমালা পরিবর্তন করারও দাবি তুলেন তারা।।

সভায় বক্তব্য রাখেন জেলা সুজনের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্দিযোদ্ধা আবু সুফিয়ান, সুখেন্দু সেন হারু, একেএম আবু নাছার, যুগ্ম সম্পাদক ওবায়দুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহের, সাংস্কৃতিক সম্পাদক মছিহুর রহমান রাসেল, আইন বিষয়ক সম্পাদক এড. হেলিনা আক্তার, সদস্য রোসনা আক্তার তৃষ্ণা, রীণা আক্তার, আমিনুল হক,  ওবায়দুল মুন্সি, সদর উপজেলা সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম পলাশ, সহ-সভাপতি আশরাফ উদ্দিন,  জামালগঞ্জ উপজেলা যুগ্ম সম্পাদক নূর হোসেন, সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন, সহ সাংগঠনকি গোলাম কিবরিয়া জুয়েল,  সুজন সদস্য ফাতেমা খানম, ইকবাল হোসেন, এনামুল হক, জিয়াউর রহমান, মাছুমা খাতুন, সাহানা আক্তার, শবনম দোজা জ্যোতি, ছালেক মিয়া, সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া বিভিন্ন উপজেলা কমিটির প্রতিনিধিরাও সভায় অংশগ্রহণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে