হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা

এফএনএস (মোঃ মুজিবুর রহমান; পাটকেলঘাটা, সাতক্ষীরা) : | প্রকাশ: ১০ মে, ২০২৬, ০৫:৫০ পিএম
হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা

হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে তৃণমুলের   কৃষকদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক সিড অ্যান্ড এন্টারপ্রাইজের আয়োজনে গতকাল  বিকাল সাড়ে ৩টায় সাতক্ষীরা জেলার  আবাদের হাট জাফিরা কমিউনিটি সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন খুলনা রিজিওনাল সেলস ম্যানেজার কৃষিবিদ মোঃ মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা  সদর উপজেলা কৃষি অফিসার মনির হোসেন।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা পিযূষ কান্তি পাল। অনুষ্ঠানে আধুনিক কৃষি প্রযুক্তি, হাইব্রিড ধানের পরিচর্যা, রোগবালাই দমন এবং অধিক ফলন নিশ্চিতকরণ বিষয়ে কৃষকদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। এ সময় অর্ধশতাধিক কৃষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে ব্র্যাকের হাইব্রিড বীজধান বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে