রাজশাহীর কেশরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

এম এম মামুন; রাজশাহী
| আপডেট: ১০ মে, ২০২৬, ০৬:০৯ পিএম | প্রকাশ: ১০ মে, ২০২৬, ০৬:০৯ পিএম
রাজশাহীর কেশরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে দোকানঘর উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। রোববার (১০ মে) দিনব্যাপী পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরীন ঝিনুক। অভিযানে রাজশাহী-নওগাঁ মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা তিনটি এক্সেভেটর মেশিন দিয়ে পর্যায়ক্রমে অপসারণ করা হয়। এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র‍্যাব ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সওজ সূত্রে জানা যায়, মহাসড়কের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার কারণে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। তাই সড়ক নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
আপনার জেলার সংবাদ পড়তে