শ্রীবরদীতে মাদক বিরোধী অভিযানে ৩ কারবারি আটক

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) :
| আপডেট: ১০ মে, ২০২৬, ০৬:১৪ পিএম | প্রকাশ: ১০ মে, ২০২৬, ০৬:১৪ পিএম
শ্রীবরদীতে মাদক বিরোধী অভিযানে ৩ কারবারি আটক

শেরপুরের শ্রীবরদী থানা পুলিশের  পৃথক দুটি মাদক বিরোধী অভিযানে  ইয়াবা ট্যাবলেট ও হিরোইনসহ তিন  মাদক কারবারিকে আটক  করা হয়েছে। শনিবার (৯  মে ) গোপন সংবাদের ভিত্তিতে ওসি মোহাম্মদ নুরুল আলমের নেতৃত্বে সীমান্তবর্তী সিংগাবরুনা ইউনিয়নের মাটিফাটা ও ভেলুয়া ইউনিয়নের লক্ষ্নীডাংরী এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, মাটিফাটা এলাকার কমল মিয়ার বাড়ির সামনে থেকে ১১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আলোচিত মাদক ব্যবসায়ী মৃত নছিম উদ্দিনের ছেলে  কমল মিয়া (৪০) ও তার সহযোগী ঝিনাইগাতী উপজেলার মোল্লাপাড়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে ইদ্রিস আলীকে  ( ৫২) অটক করা হয়। অপরদিকে ভেলুয়া ইউনিয়নের লক্ষী ডাংরী ব্রিজের উত্তর পাশে নুরুল ইসলামের চায়ের দোকান থেকে ৫ গ্রাম হেরোইন সহ জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কড়ইতলা নামাপাড়া গ্রামের মৃত আখের বক্সের ছেলে মজনু মিয়াকে (৫২)  আটক করা হয়। এ ঘটনায় শনিবার গভীর রাতে শ্রীবরদী থানায় মাদক আইনে পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছে। রবিবার দুপুরে  আটক তিনজনকে শেরপুরের  আদালতে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে